বিষয়: পদার্থবিজ্ঞান অধ্যায়: পদার্থের অবস্থা ও চাপ

200 g ভরের 250 cm³ আয়তনের একটি বস্তুকে পানিতে ছেড়ে দিলে কী হবে?

ক. বস্তুটি ডুবে যাবে
খ. বস্তুটির 80% ডুবে থাকবে
গ. বস্তুটি সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে
ঘ. বস্তুটির 50% ডুবে থাকবে

সঠিক উত্তর: বস্তুটির 80% ডুবে থাকবে

ব্যাখ্যা: আমরা জানি, ρ = m / V
এখানে, বস্তুর ভর, m = 200 g এবং বস্তুর আয়তন, V = 250 cm³
বস্তুর ঘনত্ব, ρ = 200 / 250 = 0.8 gm/cc
পানির ঘনত্ব 1 gm/cc। এখানে বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের 0.8 / 1 × 100% বা 80%।
তাই পানিতে বস্তুটির 80% ডুবে থাকবে।

এসএসসি পদার্থবিজ্ঞান প্রস্তুতি

নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য পদার্থবিজ্ঞান বিষয়ের 'পদার্থের অবস্থা ও চাপ' অধ্যায়ের এই বহুনির্বাচনি প্রশ্নটি (MCQ) অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর ও ব্যাখ্যার মাধ্যমে আপনার প্রস্তুতিকে আরও মজবুত করুন। বোর্ড পরীক্ষা ও টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল করতে এই ধরনের প্রশ্ন নিয়মিত প্র্যাকটিস করা প্রয়োজন।

এই অধ্যায়ের আরও প্রশ্ন সকল বিষয়ের অনুশীলন শুরু করো

Metiva SSC Preparation App

Google Play Store