একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 6 মিটার। সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ হলে, ক্ষেত্রফল কত?
সঠিক উত্তর: 12 বর্গমিটার
ব্যাখ্যা: দেওয়া আছে, ভূমির দৈর্ঘ্য, b = 6 মিটার
সমান সমান বাহুর দৈর্ঘ্য, a = 5/6 × 6 = 5 মিটার
সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = b/4 √(4a² - b²) বর্গ একক
= 6/4 √(4 × 5² - 6²)
= 3/2 √(100 - 36)
= 3/2 √64
= 3/2 × 8 = 12 বর্গমিটার।