একজন ছাত্রী 10.00 টাকা দরে xটি পেন্সিল 6.00 টাকা দরে (x + 3)টি খাতা কিনেছে। সবগুলোর মোট মূল্য অনূর্ধ্ব 114.00 টাকা। ছাত্রীটি সর্বাধিক কয়টি পেন্সিল কিনল?
সঠিক উত্তর: 6টি
ব্যাখ্যা: খাতা ও পেন্সিলের মোট মূল্য = 10x + 6(x + 3)
শর্তমতে,
10x + 6(x + 3) ≤ 114
বা, 10x + 6x + 18 ≤ 114
বা, 16x ≤ 96
বা, x ≤ 6 [উভয়পক্ষকে 16 দ্বারা ভাগ করে]
সুতরাং, সর্বাধিক 6টি পেন্সিল ক্রয় করা যাবে।