একটি বর্গের বাহুর দৈর্ঘ্য তিনগুণ বাড়ালে এর ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে?
সঠিক উত্তর: 15 গুণ
ব্যাখ্যা: ধরি, বর্গের বাহু = a একক
বর্গের ক্ষেত্রফল = a² বর্গ একক
বাহুর দৈর্ঘ্য তিনগুণ বাড়ালে নতুন দৈর্ঘ্য হবে = (a + 3a) = 4a একক
নতুন ক্ষেত্রফল = (4a)² বর্গ একক = 16a² বর্গ একক
অতএব, ক্ষেত্রফল বৃদ্ধি = 16a² - a² বর্গ একক
= 15a² বর্গ একক
= 15 × প্রাথমিক ক্ষেত্রফল