বিষয়: পদার্থবিজ্ঞান অধ্যায়: বল

স্থির বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পেছনের দিকে হেলে পড়ে কেন?

ক. গতি জড়তার জন্যে
খ. স্থিতি জড়তার জন্যে
গ. অভিকর্ষের জন্যে
ঘ. মহাকর্ষের জন্যে

সঠিক উত্তর: স্থিতি জড়তার জন্যে

ব্যাখ্যা: স্থির বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা স্থিতি জড়তার কারণে পেছনের দিকে হেলে পড়েন।
স্থিতি জড়তা: স্থির থাকার যে জড়তা তাকে বলে স্থিতি জড়তা। হঠাৎ গাড়ি চলতে শুরু করলে আমরা যেভাবে পেছনের দিকে একটা ঝাঁকুনি খাই সেটা হচ্ছে জড়তার উদাহরণ। শরীরের নিচের অংশ গাড়ির সাথে লেগে আছে। গাড়ির সাথে সাথে সেটা চলতে শুরু করেছে কিন্তু শরীরের উপরের অংশ এখনো স্থির এবং স্থির থাকতে চাইছে। তাই শরীরের উপরের অংশ পেছনের দিকে ঝাঁকুনি খাচ্ছে। যেহেতু এটা স্থির থাকার জড়তা তাই এটাকে বলে স্থিতি জড়তা।

এসএসসি পদার্থবিজ্ঞান প্রস্তুতি

নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য পদার্থবিজ্ঞান বিষয়ের 'বল' অধ্যায়ের এই বহুনির্বাচনি প্রশ্নটি (MCQ) অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর ও ব্যাখ্যার মাধ্যমে আপনার প্রস্তুতিকে আরও মজবুত করুন। বোর্ড পরীক্ষা ও টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল করতে এই ধরনের প্রশ্ন নিয়মিত প্র্যাকটিস করা প্রয়োজন।

এই অধ্যায়ের আরও প্রশ্ন সকল বিষয়ের অনুশীলন শুরু করো

Metiva SSC Preparation App

Google Play Store