পর্যায় সারণিতে ফসফরাস (P)-এর অবস্থান কোন গ্রুপে?
সঠিক উত্তর: গ্রুপ-১৫
ব্যাখ্যা: ফসফরাস (P)-এর ইলেকট্রন বিন্যাস 1s² 2s² 2p⁶ 3s² 3p³।
(i) সর্বোচ্চ প্রধান শক্তিস্তর 3, তাই এটি ৩য় পর্যায়ের মৌল।
(ii) সর্ববহিস্থ কক্ষে s ও p অরবিটালে মোট ইলেকট্রন সংখ্যা = 2+3 = 5।
অতএব, গ্রুপ নম্বর = 10 + 5 = 15।
সুতরাং, প্রশ্নটির সঠিক উত্তর (খ)।