পরপর দুইটি তরঙ্গ শীর্ষের দূরত্ব 2cm হলে একটি তরঙ্গ শীর্ষ ও পরবর্তী তরঙ্গ পাদের দূরত্ব কত সে.মি.?
সঠিক উত্তর: 1
ব্যাখ্যা: পরপর দুটি তরঙ্গ শীর্ষের মধ্যবর্তী দূরত্ব হলো তরঙ্গদৈর্ঘ্য (λ). এখানে λ = 2 cm. একটি তরঙ্গ শীর্ষ ও পরবর্তী তরঙ্গ পাদ হলো বিপরীত দশা সম্পন্ন দুটি বিন্দু, যাদের মধ্যবর্তী দূরত্ব তরঙ্গদৈর্ঘ্যের অর্ধেক (λ/2). সুতরাং, নির্ণেয় দূরত্ব = 2/2 = 1 cm.