দুটি একই উপাদানের তৈরি পরিবাহী তারের তাপমাত্রা একই। একটি মোটা অপরটি চিকন। এক্ষেত্রে নিচের কোন ভাষ্যটি সত্য?
সঠিক উত্তর: মোটা তারের রোধ কম হবে
ব্যাখ্যা: মোটা তারের প্রস্থচ্ছেদ বেশি হওয়ায় রোধ কম হবে।
প্রস্থচ্ছেদের সূত্র: নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট উপাদানের পরিবাহীর দৈর্ঘ্য স্থির থাকলে পরিবাহীর রোধ তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে রোধ হ্রাস পাবে এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হ্রাস পেলে রোধ বৃদ্ধি পাবে।
মোটা তারের ক্ষেত্রফল (A) বেশি হওয়ায় তার রোধ (R) কম হয়।