বিষয়: পদার্থবিজ্ঞান অধ্যায়: চল বিদ্যুৎ

দুটি একই উপাদানের তৈরি পরিবাহী তারের তাপমাত্রা একই। একটি মোটা অপরটি চিকন। এক্ষেত্রে নিচের কোন ভাষ্যটি সত্য?

ক. মোটা তার দিয়ে কম তড়িৎ প্রবাহিত হবে
খ. মোটা তারের রোধ কম হবে
গ. চিকন তারের তড়িৎ পরিবাহকত্ব বেশি হবে
ঘ. উপরের কোন ভাষ্যই সত্য নয়

সঠিক উত্তর: মোটা তারের রোধ কম হবে

ব্যাখ্যা: মোটা তারের প্রস্থচ্ছেদ বেশি হওয়ায় রোধ কম হবে।
প্রস্থচ্ছেদের সূত্র: নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট উপাদানের পরিবাহীর দৈর্ঘ্য স্থির থাকলে পরিবাহীর রোধ তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে রোধ হ্রাস পাবে এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হ্রাস পেলে রোধ বৃদ্ধি পাবে।
মোটা তারের ক্ষেত্রফল (A) বেশি হওয়ায় তার রোধ (R) কম হয়।

এসএসসি পদার্থবিজ্ঞান প্রস্তুতি

নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য পদার্থবিজ্ঞান বিষয়ের 'চল বিদ্যুৎ' অধ্যায়ের এই বহুনির্বাচনি প্রশ্নটি (MCQ) অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর ও ব্যাখ্যার মাধ্যমে আপনার প্রস্তুতিকে আরও মজবুত করুন। বোর্ড পরীক্ষা ও টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল করতে এই ধরনের প্রশ্ন নিয়মিত প্র্যাকটিস করা প্রয়োজন।

এই অধ্যায়ের আরও প্রশ্ন সকল বিষয়ের অনুশীলন শুরু করো

Metiva SSC Preparation App

Google Play Store