তড়িৎ প্রবাহ পরিমাপ করার জন্য নিচের কোন তড়িৎ যন্ত্রটি ব্যবহৃত হয়?
সঠিক উত্তর: অ্যামিটার
ব্যাখ্যা: তড়িৎ প্রবাহ মাপার জন্য সাধারণত অ্যামিটার ব্যবহার করা হয়। গ্যালভানোমিটার মূলত তড়িৎ প্রবাহের অস্তিত্ব নির্ণয়ে ব্যবহৃত হয়। ছকে বিভিন্ন যন্ত্রের ব্যবহার নিচে দেওয়া হলো:
ভোল্টমিটার: বৈদ্যুতিক বিভব নির্ণয়
অ্যামিটার: বিদ্যুৎ প্রবাহ নির্ণয়
জেনারেটর: তড়িৎ উৎপাদন
গ্যালভানোমিটার: তড়িৎ প্রবাহের অস্তিত্ব নির্ণয়