দুটি বস্তুর মধ্যে ক্রিয়া বল F₁ ও প্রতিক্রিয়া বল F₂ হলে নিচের কোন সম্পর্কটি সঠিক?
সঠিক উত্তর: F₁ + F₂ = 0
ব্যাখ্যা: নিউটনের তৃতীয় সূত্র অনুসারে, যখন একটি বস্তু অন্য একটি বস্তুর ওপর বল প্রয়োগ করে তখন সেই বস্তুটিও প্রথম বস্তুটির ওপর বিপরীত দিকে সমান বল প্রয়োগ করে।
অর্থাৎ ক্রিয়া বল = -(প্রতিক্রিয়া বল)
দুটি বস্তুর মধ্যে ক্রিয়া F₁ ও প্রতিক্রিয়া F₂ হলে,
F₁ = -F₂
বা, F₁ + F₂ = 0