পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার। দিনাজপুর ও রংপুর পৃথিবীর কেন্দ্রে 3° কোণ উৎপন্ন করলে দিনাজপুর ও রংপুরের দূরত্ব কত কিলোমিটার?
সঠিক উত্তর: 337.2
ব্যাখ্যা: এখানে ব্যাসার্ধ r = 6440 কি.মি. এবং কেন্দ্রে উৎপন্ন কোণ θ = 3°।
দূরত্ব s = rθ
= 6440 × (3 × π / 180) = 6440 × (π / 60)
= 337.2 কি.মি. (প্রায়)