tan θ = -1/√3 এবং π/2 < θ < π হলে θ এর মান কত?
সঠিক উত্তর: 5π/6
ব্যাখ্যা: দেওয়া আছে, tan θ = -1/√3
বা, tan θ = -tan π/6
যেহেতু, tan θ ঋণাত্মক এবং π/2 < θ < π; তাই θ এর অবস্থান হবে দ্বিতীয় চতুর্ভাগে।
∴ tan θ = tan(π - π/6)
বা, tan θ = tan 5π/6
∴ θ = 5π/6