-840° কোণটির অবস্থান কোন চতুর্ভাগে?
সঠিক উত্তর: তৃতীয়
ব্যাখ্যা: -840° = -810° - 30°
= -9 × 90° - 30°
-840° কোণটি একটি ঋণাত্মক কোণ। তাই এটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে এবং এ ঘূর্ণনের পরিমাণ 9 সমকোণ অপেক্ষা 30° বেশি হবে। তাই ঘড়ির কাঁটার দিকে 2 বার সম্পূর্ণ ঘুরার পর আরও 90° এবং পরে 30° ঘুরে তৃতীয় চতুর্ভাগে অবস্থান করবে।