2FeCl₂ + Cl₂ → 2FeCl₃ বিক্রিয়াটি— i. সমানুকরণ বিক্রিয়া ii. জারণ-বিজারণ iii. সংযোজন বিক্রিয়া নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: ii ও iii
ব্যাখ্যা: 2FeCl₂ + Cl₂ → 2FeCl₃ বিক্রিয়াটি থেকে পাই—
(১) বিক্রিয়াটিতে একটি অণু থেকে অন্য আরেকটি অণু তৈরি হয়নি, তাই এটি সমানুকরণ বিক্রিয়া নয়। [(i) নং এজন্য সঠিক নয়]
(২) বিক্রিয়াটিতে জারণ সংখ্যার হ্রাস-বৃদ্ধি ঘটেছে, তাই এটি জারণ-বিজারণ বিক্রিয়া। [(ii) নং এজন্য সঠিক]
(৩) বিক্রিয়াটিতে একাধিক বিক্রিয়ক FeCl₂ ও Cl₂ পরস্পরের সাথে সংযোগে FeCl₃ যৌগ গঠন করেছে। তাই এটি সংযোজন বিক্রিয়া। [(iii) নং এজন্য সঠিক]