বাস্তব সংখ্যার ক্ষেত্রে- i. √81 একটি বিজোড় সংখ্যা ii. 0.21 একটি অপ্রকৃত ভগ্নাংশ iii. 0 একটি পূর্ণ সংখ্যা নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: i ও iii
ব্যাখ্যা: বিজোড় সংখ্যা (Odd Number): যে সংখ্যা 2 দ্বারা বিভাজ্য নয় তাকে বিজোড় সংখ্যা বলে। যেমন: 1, 3, 5, 7, ...
অপ্রকৃত ভগ্নাংশ (Improper Fraction): যে ভগ্নাংশের লব বড় কিন্তু হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। যেমন: 8/7, 6/5।
পূর্ণ সংখ্যা (Integer): শূন্যসহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণসংখ্যা বলে। যেমন: ..., -3, -2, -1, 0, 1, 2, 3, ... ইত্যাদি।
(i) সঠিক, কারণ √81 = 9 যা 2 দ্বারা বিভাজ্য নয় অর্থাৎ বিজোড় সংখ্যা।
(ii) সঠিক নয়, কারণ 0.21 = 21/100 যা প্রকৃত ভগ্নাংশ। [লব < হর, লব ২১, হর ১০০]
(iii) সঠিক, কারণ 0 একটি পূর্ণ সংখ্যা।
সুতরাং, i ও iii সঠিক।