4x³ - 5x⁴ + 7x⁶ - 3 রাশিটির ধ্রুবপদ ও মুখ্য সহগের সমষ্টি কত?
সঠিক উত্তর: 4
ব্যাখ্যা: প্রদত্ত রাশি, 4x³ - 5x⁴ + 7x⁶ - 3
মুখ্য পদ ও মুখ্য সহগ: কোনো একটি বহুপদীর সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদকে মুখ্য পদ ও মুখ্য পদের সহগকে মুখ্য সহগ এবং চলক বর্জিত পদটিকে ধ্রুবপদ বলা হয়।
এখানে, সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদ = 7x⁶
.: মুখ্য পদ = 7x⁶
.: মুখ্য সহগ = 7
এবং প্রদত্ত বহুপদীর ধ্রুবপদ = -3
এখন, ধ্রুবপদ ও মুখ্য সহগের সমষ্টি = -3 + 7 = 4