P(x) = x⁴ - 5x³ + 7x² - a বহুপদীর একটি উৎপাদক (x - 2) হলে a = কত?
সঠিক উত্তর: 4
ব্যাখ্যা: (x - 2), P(x) এর একটি উৎপাদক হলে উৎপাদক উপপাদ্য অনুযায়ী,
P(2) = 0
বা, 2⁴ - 5 . 2³ + 7 . 2² - a = 0
বা, 16 - 5 . 8 + 7 . 4 - a = 0
বা, 16 - 40 + 28 - a = 0
বা, 4 - a = 0
∴ a = 4