ব্যাখ্যা: নিউক্লীয় শক্তিকেন্দ্রে যেসব জ্বালানি ব্যবহার করা হয় তার একটি হচ্ছে ইউরেনিয়াম ২৩৫। এতে ৯২টি প্রোটন এবং ১৪৩টি নিউট্রন রয়েছে। এই ইউরেনিয়াম ২৩৫ নিউক্লিয়াস খুব সহজেই আরেকটি নিউট্রনকে গ্রহণ করতে পারে। তখন ইউরেনিয়াম ২৩৫ পুরোপুরি অস্থিতিশীল হয়ে যায় এবং তা Kr⁹² এবং Ba¹⁴¹ এই দুটো ছোট নিউক্লিয়াসে ভাগ হয়ে যায়। তার সাথে সাথে আরও তিনটি নিউট্রন বের হয়ে আসে। এই পদ্ধতিতে প্রচণ্ড তাপশক্তি বের হয়ে আসে, সেই তাপশক্তি ব্যবহার করে পানিকে বাষ্পীভূত করে সেই বাষ্প দিয়ে টারবাইন ঘুরিয়ে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ তৈরি করা হয়।
নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য পদার্থবিজ্ঞান বিষয়ের 'কাজ, ক্ষমতা ও শক্তি' অধ্যায়ের এই বহুনির্বাচনি প্রশ্নটি (MCQ) অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর ও ব্যাখ্যার মাধ্যমে আপনার প্রস্তুতিকে আরও মজবুত করুন। বোর্ড পরীক্ষা ও টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল করতে এই ধরনের প্রশ্ন নিয়মিত প্র্যাকটিস করা প্রয়োজন।