x² + 3x + 5 = 0 একটি সমীকরণ যার— i. ঘাত = 2 ii. ধ্রুবপদ = 5 iii. x² এর সহগ = 3 নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: i ও ii
ব্যাখ্যা: i) x² + 3x + 5 = 0 সমীকরণের চলকের সর্বোচ্চ ঘাত 2, তাই সমীকরণের ঘাত = 2।
ii) x মুক্ত পদ তথা ধ্রুবপদ = 5।
iii) সমীকরণটিতে x² এর সহগ 1, 3 নয়।
∴ (i) ও (ii) নং সঠিক।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ক)।