বিষয়: গণিত অধ্যায়: এক চলকবিশিষ্ট সমীকরণ

x² - x - 12 = 0 সমীকরণের- i. একটি উৎপাদক x + 3 ii. ঘাত 2 iii. একটি বীজ 4 নিচের কোনটি সঠিক?

ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

সঠিক উত্তর: i, ii ও iii

ব্যাখ্যা: প্রদত্ত সমীকরণ, x² - x - 12 = 0
বা, x² - 4x + 3x - 12 = 0
বা, x(x - 4) + 3(x - 4) = 0
বা, (x - 4)(x + 3) = 0
সুতরাং x + 3 সমীকরণটির একটি উৎপাদক। অর্থাৎ (i) সঠিক।
প্রদত্ত সমীকরণে চলক x এর সর্বোচ্চ ঘাত 2। সুতরাং সমীকরণটির ঘাত 2। অর্থাৎ (ii) সঠিক।
আবার, (x - 4)(x + 3) = 0 হতে পাই,
x - 4 = 0 অথবা, x + 3 = 0
বা, x = 4 অথবা, x = -3
সুতরাং প্রদত্ত সমীকরণের একটি বীজ বা মূল 4। অর্থাৎ (iii) সঠিক।
অতএব, (i), (ii) ও (iii) সঠিক।

এসএসসি গণিত প্রস্তুতি

নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য গণিত বিষয়ের 'এক চলকবিশিষ্ট সমীকরণ' অধ্যায়ের এই বহুনির্বাচনি প্রশ্নটি (MCQ) অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর ও ব্যাখ্যার মাধ্যমে আপনার প্রস্তুতিকে আরও মজবুত করুন। বোর্ড পরীক্ষা ও টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল করতে এই ধরনের প্রশ্ন নিয়মিত প্র্যাকটিস করা প্রয়োজন।

এই অধ্যায়ের আরও প্রশ্ন সকল বিষয়ের অনুশীলন শুরু করো

Metiva SSC Preparation App

Google Play Store