S = {(3, 1), (3, 2), (4, 2)} অন্বয়ের রেঞ্জ কোনটি?
সঠিক উত্তর: {1, 2}
ব্যাখ্যা: ব্যাখ্যা: দেওয়া আছে, S = {(3, 1), (3, 2), (4, 2)}
কোনো অন্বয়ের ক্রোমজোড়গুলোর প্রথম উপাদানসমূহের সেটকে এর ডোমেন এবং দ্বিতীয় উপাদানসমূহের সেটকে এর রেঞ্জ বলা হয়।
S অন্বয়ে ক্রোমজোড়গুলোর প্রথম উপাদানসমূহ 3, 3, 4 এবং দ্বিতীয় উপাদানসমূহ 1, 2, 2
∴ রেঞ্জ S = {1, 2}
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ক)।