এক ব্যক্তি 7 m ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার মাঠ 1½ পাক ঘুরলে তার সরণ কত?
সঠিক উত্তর: 14 m
ব্যাখ্যা: এক ব্যক্তি এক পাক ঘুরলে তার সরণ হয় শূন্য। পরবর্তী অর্ধেক (½) পাক ঘুরলে সে ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাবে।
এক্ষেত্রে সরণ হবে বৃত্তের ব্যাসের সমান।
সরণ = 2 x ব্যাসার্ধ = 2 x 7 m = 14 m।