কোনো ত্রিভুজের লম্ববিন্দু থেকে কোনো শীর্ষের দূরত্ব 6 সে.মি. হলে পরিকেন্দ্র থেকে ঐ শীর্ষের বিপরীত বাহুর মধ্যবিন্দুর দূরত্ব কত?
সঠিক উত্তর: 3 সে.মি.
ব্যাখ্যা: আমরা জানি, কোনো ত্রিভুজের লম্ববিন্দু থেকে শীর্ষের দূরত্ব ত্রিভুজের পরিকেন্দ্র থেকে ঐ শীর্ষের বিপরীত বাহুর মধ্যবিন্দুর দূরত্বের দ্বিগুণ।
এখানে, লম্ববিন্দু থেকে কোনো শীর্ষের দূরত্ব = 6 সে.মি.।
∴ পরিকেন্দ্র থেকে ঐ শীর্ষের বিপরীত বাহুর লম্ব দূরত্ব তথা মধ্যবিন্দুর দূরত্ব = 6 / 2 = 3 সে.মি।