x² - x - 12 = 0 সমীকরণের মূলদ্বয় নিচের কোনটি?
ক. 3, 4
খ. 3, -4
গ. -3, 4
ঘ. -3, -4
সঠিক উত্তর: -3, 4
ব্যাখ্যা: x² - x - 12 = 0
বা, x² - 4x + 3x - 12 = 0
বা, x(x - 4) + 3(x - 4) = 0
বা, (x - 4)(x + 3) = 0
হয়, x - 4 = 0 অথবা, x + 3 = 0
x = 4 অথবা, x = -3
অতএব, সমীকরণের মূলদ্বয় হলো -3 এবং 4।
এসএসসি গণিত প্রস্তুতি
নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য গণিত বিষয়ের 'এক চলকবিশিষ্ট সমীকরণ' অধ্যায়ের এই বহুনির্বাচনি প্রশ্নটি (MCQ) অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর ও ব্যাখ্যার মাধ্যমে আপনার প্রস্তুতিকে আরও মজবুত করুন। বোর্ড পরীক্ষা ও টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল করতে এই ধরনের প্রশ্ন নিয়মিত প্র্যাকটিস করা প্রয়োজন।