তাপমাত্রা বাড়লে পরিবাহীতে—
সঠিক উত্তর: রোধ বৃদ্ধি পায়
ব্যাখ্যা: পরিবাহীতে বহুসংখ্যক মুক্ত ইলেকট্রন থাকে। এর দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য সৃষ্টি হলে মুক্ত ইলেকট্রনগুলো আন্তঃআণবিক স্থানের মধ্যদিয়ে চলার সময় অণু-পরমাণুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়। ফলে পরিবাহীতে রোধের সৃষ্টি করে। তাপমাত্রা বৃদ্ধি করলে অতিরিক্ত শক্তি অর্জন করায় পরিবাহীতে অণু-পরমাণুগুলোর স্পন্দন বেড়ে যায়। ফলে মুক্ত ইলেকট্রনগুলোর সাথে এদের সংঘর্ষ বৃদ্ধি পায়। ফলে পরিবাহীতে রোধ বৃদ্ধি পায় এবং তড়িৎ প্রবাহ হ্রাস পায়।