কোনো ধনাত্মক পূর্ণসংখ্যার ৫ গুণ, সংখ্যাটির দ্বিগুণ এবং ১৫ এর সমষ্টি অপেক্ষা ছোট। সংখ্যাটির সম্ভাব্য মানের অসমতা নিচের কোনটি?
সঠিক উত্তর: 0 < x < 5
ব্যাখ্যা: মনে করি, ধনাত্মক সংখ্যাটি = x
ধনাত্মক সংখ্যাটির ৫ গুণ অর্থাৎ 5x, ধনাত্মক সংখ্যাটির দ্বিগুণ ও ১৫ এর সমষ্টি অর্থাৎ 2x + 15 অপেক্ষা ছোট।
প্রশ্নমতে, 5x < 2x + 15
বা, 3x < 15
বা, x < 15 / 3
সুতরাং x < 5
যেহেতু, সংখ্যাটি ধনাত্মক সেহেতু, x > 0
সুতরাং, সংখ্যাটির সম্ভাব্য মানের অসমতা, 0 < x < 5
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ঘ)।