যদি S = {(x, y) : x ∈ A এবং y ∈ A এবং y = x²} হয়, যেখানে A = {-1, 0, 1}; তবে এর জন্য ডোমেন কত হবে?
সঠিক উত্তর: {-1, 0, 1}
ব্যাখ্যা: y = x² সম্পর্ক বিবেচনায় পাই,
x = -1 হলে, y = (-1)² = 1
x = 0 হলে, y = 0² = 0
x = 1 হলে, y = 1² = 1
এখানে সকল y এর মান A সেটে বিদ্যমান।
S অন্বয়টি হলো: {(-1, 1), (0, 0), (1, 1)}
অন্বয়ের প্রথম উপাদানগুলো নিয়ে গঠিত সেটই হলো ডোমেন।
∴ ডোমেন = {-1, 0, 1}
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (C)।