দ্বিতল কোণ অঙ্কন করতে হলে কয়টি সমতল প্রয়োজন?
সঠিক উত্তর: 2
ব্যাখ্যা: দুইটি সমতলের ছেদরেখার কোনো বিন্দুতে সমতলদ্বয়ের ওপর লম্বভাবে অঙ্কিত রশ্মিদ্বয় যে কোণ উৎপন্ন করে তাকে ঐ তলদ্বয়ের মধ্যবর্তী দ্বিপার্শ্ব কোণ বা দ্বিতল কোণ বলা হয়। সুতরাং দ্বিতল কোণ অঙ্কন করতে হলে ২টি সমতল প্রয়োজন।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (B)।