(x² - 2/x³)⁵ এর বিস্তৃতিতে x বর্জিত পদের মান কত?
সঠিক উত্তর: 40
ব্যাখ্যা: ধরি, (x² - 2/x³)⁵ এর বিস্তৃতিতে (r + 1) তম পদ x মুক্ত বা বর্জিত পদ।
Tr+1 = ⁵Cr . (x²)⁵⁻ʳ . (-2/x³)ʳ
= ⁵Cr . x¹⁰⁻²ʳ . (-2)ʳ . x⁻³ʳ
= ⁵Cr . (-2)ʳ . x¹⁰⁻⁵ʳ
শর্তমতে, x¹⁰⁻⁵ʳ = x⁰
বা, 10 - 5r = 0
বা, 10 = 5r
∴ r = 2
∴ x বর্জিত পদের মান = ⁵C₂ . (-2)² = 10 . 4 = 40