ব্যাখ্যা: দ্বিপদী রাশির বিস্তৃতিতে পদসংখ্যা শক্তি বা ঘাতের চেয়ে 1 বেশি হয়।
এখানে, (x + a/x)⁸ এর বিস্তৃতিতে ঘাত 8
∴ (x + a/x)⁸ এর বিস্তৃতিতে পদসংখ্যা = 8 + 1 = 9
8. (2x² - 1/2x³)¹⁰ এর বিস্তৃতিতে x বর্জিত পদটি কততম?
সঠিক উত্তর: ৫ তম
ব্যাখ্যা: ধরি, (2x² - 1/2x³)¹⁰ এর বিস্তৃতিতে (r + 1) তম পদ x বর্জিত পদ।
∴ Tr+1 = ¹⁰Cr (2x²)¹⁰⁻ʳ (-1/2x³)ʳ
= ¹⁰Cr 2¹⁰⁻ʳ . (x²)¹⁰⁻ʳ . (-1)ʳ . 1/2ʳ.x³ʳ
= ¹⁰Cr 2¹⁰⁻²ʳ (-1)ʳ . x²⁰⁻²ʳ . 1/x³ʳ
= ¹⁰Cr 2¹⁰⁻²ʳ (-1)ʳ . x²⁰⁻⁵ʳ
শর্তমতে, x²⁰⁻⁵ʳ = x⁰ [যেহেতু, (r + 1) তম পদটি x বর্জিত]
বা, 20 - 5r = 0
বা, 5r = 20
∴ r = 4
∴ (r + 1) = (4 + 1) বা 5 তম পদটি x বর্জিত পদ।
9. (1 - 4x² + 4x⁴)³ এর বিস্তৃতিতে পদসংখ্যা কত?
সঠিক উত্তর: 7
ব্যাখ্যা: (1 - 4x² + 4x⁴)³
= {1² - 2.1.2x² + (2x²)²}³
= {(1 - 2x²)²}³ = (1 - 2x²)⁶
আমরা জানি,
(a + x)ⁿ এর বিস্তৃতিতে পদসংখ্যা = n + 1
∴ (1 - 2x²)⁶ এর বিস্তৃতিতে পদসংখ্যা = 6 + 1 = 7
10. (1 - x/2)⁴ এর বিস্তৃতির ৩য় পদ কোনটি?
সঠিক উত্তর: 3x²/2
ব্যাখ্যা: (1 - x/2)⁴ এর বিস্তৃতিতে (r + 1) তম পদ = ⁴Cr 1⁴⁻ʳ . (-x/2)ʳ
৩য় পদ বা (2 + 1) তম পদ = ⁴C₂ 1⁴⁻² (-x/2)²
= (4 x 3 / 1 x 2) x 1 x x²/4
= 3/2 x²
= 3x²/2