5 সে.মি. ও 3 সে.মি. ব্যাসার্ধবিশিষ্ট দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্তদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?
সঠিক উত্তর: 8 সে.মি.
ব্যাখ্যা: আমরা জানি, দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে বৃত্তদ্বয়ের ব্যাসার্ধের যোগফলের সমান।
ধরি, 5 সে.মি. ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের কেন্দ্র C₁ ও ব্যাসার্ধ r₁ এবং 3 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র C₂ ও ব্যাসার্ধ r₂।
∴ কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে = r₁ + r₂
= 5 + 3 = 8 সে.মি.