বিষয়: পদার্থবিজ্ঞান অধ্যায়: ভৌত রাশি ও পরিমাপ

চূড়ান্ত ত্রুটি সমান হলে কোন বইটির দৈর্ঘ্যের আপেক্ষিক ত্রুটি বেশি হবে যার দৈর্ঘ্য-

ক. 10 cm
খ. 15 cm
গ. 20 cm
ঘ. 25 cm

সঠিক উত্তর: 10 cm

ব্যাখ্যা: আমরা জানি, আপেক্ষিক ত্রুটি = চূড়ান্ত ত্রুটি / পরিমাপকৃত মান।
অর্থাৎ, চূড়ান্ত ত্রুটি সমান বা ধ্রুবক হলে আপেক্ষিক ত্রুটি পরিমাপকৃত মানের ব্যস্তানুপাতিক।
সুতরাং যে বইয়ের দৈর্ঘ্য কম হবে সেই বইয়ের আপেক্ষিক ত্রুটির মান বেশি হবে।
এখানে বইয়ের সবচেয়ে ছোট দৈর্ঘ্যের মান 10 cm।

এসএসসি পদার্থবিজ্ঞান প্রস্তুতি

নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য পদার্থবিজ্ঞান বিষয়ের 'ভৌত রাশি ও পরিমাপ' অধ্যায়ের এই বহুনির্বাচনি প্রশ্নটি (MCQ) অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর ও ব্যাখ্যার মাধ্যমে আপনার প্রস্তুতিকে আরও মজবুত করুন। বোর্ড পরীক্ষা ও টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল করতে এই ধরনের প্রশ্ন নিয়মিত প্র্যাকটিস করা প্রয়োজন।

এই অধ্যায়ের আরও প্রশ্ন সকল বিষয়ের অনুশীলন শুরু করো

Metiva SSC Preparation App

Google Play Store