বীজগণিতীয় রাশিতে ব্যবহৃত অক্ষর প্রতীকগুলোকে কী বলে?
সঠিক উত্তর: চলক
ব্যাখ্যা: চলক (Variables): বীজগণিতীয় রাশিতে ব্যবহৃত অক্ষর প্রতীকগুলোকে চলক (variables) বলে। এদের মান নির্দিষ্ট নয়, অর্থাৎ এরা বিভিন্ন মান ধারণ করতে পারে। যেমন: 4x + 3y - 2 রাশিতে x, y হলো চলক।