log 3 + log 9 + log 27 + ... ... ... ধারার— i. ধারার পরবর্তী পদ log 81 ii. একটি সমান্তর ধারা iii. এর সাধারণ অন্তর log 6 নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: i ও ii
ব্যাখ্যা: log 3 + log 9 + log 27 + ... ... ...
বা, log 3 + log 3² + log 3³ + ... ... ...
বা, log 3 + 2log 3 + 3log 3 + ... ... ...
সুতরাং পরবর্তী পদ = 4 log 3
= log 3⁴
= log 81
ধারাটির সাধারণ অন্তর, d = 2log 3 - log 3 = log 3
অর্থাৎ এটি একটি সমান্তর ধারা।
অতএব (iii) নং সঠিক নয়।