নিচের কোনটি সসীম সেট?
সঠিক উত্তর: {y ∈ N : y² < 100 < y³}
ব্যাখ্যা: গ অপশনের সেট: {y ∈ N : y² < 100 < y³} সেটিতে প্রদত্ত শর্ত আলাদা করে লিখলে হয়, y² < 100 এবং y³ > 100। অর্থাৎ, সেটটির উপাদান হলো সেসব স্বাভাবিক সংখ্যা, যেগুলোর বর্গ 100 এর চেয়ে ছোট কিন্তু ঘন 100 এর চেয়ে বড়।
এখন, স্বাভাবিক সংখ্যার সেট: N = {1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, .......}
শর্তানুসারে স্বাভাবিক সংখ্যার মধ্যে কেবল 5, 6, 7, 8, 9 এর জন্য y² < 100 < y³ শর্তটি সিদ্ধ হবে।
সুতরাং, সেটটি হবে, {5, 6, 7, 8, 9}; যেটির উপাদান নির্দিষ্ট এবং উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায়। অর্থাৎ, এটি সসীম সেট।