{x ∈ N : x² ≥ 4 এবং x³ < 100} সেটটির তালিকা পদ্ধতি নিচের কোনটি?
সঠিক উত্তর: {2, 3, 4}
ব্যাখ্যা: {x ∈ N : x² ≥ 4 এবং x³ < 100} হলো সেসব স্বাভাবিক সংখ্যার সেট, যাদের বর্গ 4 এর চেয়ে বড় বা 4 এর সমান এবং ঘন 100 এর চেয়ে ছোট।
এখন,
x = 1 হলে x² = 1² = 1 যা ≥ 4 নয় এবং x³ = 1³ = 1 < 100
x = 2 হলে x² = 2² = 4 যা ≥ 4 এবং x³ = 2³ = 8 < 100
x = 3 হলে x² = 3² = 9 যা ≥ 4 এবং x³ = 3³ = 27 < 100
x = 4 হলে x² = 4² = 16 যা ≥ 4 এবং x³ = 4³ = 64 < 100
x = 5 হলে x² = 5² = 25 যা ≥ 4 এবং x³ = 5³ = 125 যা < 100 নয়।
সুতরাং, x² ≥ 4 এবং x³ < 100 শর্তদ্বয়কে সমর্থন করে এরূপ স্বাভাবিক সংখ্যাগুলো হলো 2, 3, 4।
অর্থাৎ, সেটটি হবে {2, 3, 4}।