নিচের কোন শর্তে ax + by + c = 0 ও px + qy + r = 0 সমীকরণজোটটি সামঞ্জস্য ও পরস্পর অনির্ভরশীল হবে?
সঠিক উত্তর: a/p ≠ b/q
ব্যাখ্যা: যদি a/p ≠ b/q হয়, তবে সমীকরণ জোটটি সামঞ্জস্য ও পরস্পর অনির্ভরশীল। এক্ষেত্রে অনন্য সমাধান থাকে।
যেমন: x - y = 4 এবং x + y = 10 সমীকরণজোটটি সামঞ্জস্য ও পরস্পর অনির্ভরশীল।
কারণ 1/1 ≠ -1/1
আবার, সমীকরণজোটটির সমাধান: (x, y) = (7, 3); যা অনন্য।