সমান আয়তনবিশিষ্ট নিচের পদার্থের মধ্যে কোনটি বেশি ভারী?
সঠিক উত্তর: সোনা
ব্যাখ্যা: আমরা জানি, ρ = m/V বা, m = ρV
আয়তন স্থির (ধ্রুব) থাকলে, m ∝ ρ
অর্থাৎ, ভর ঘনত্বের সমানুপাতিক হবে। ফলে যে বস্তুর ঘনত্ব বেশি সেই বস্তু বেশি ভারী হবে। যেহেতু সোনার ঘনত্ব সর্বাধিক (19300 kg m⁻³), তাই সোনা বেশি ভারী।