P = {1, 2}, Q = {2, 4}, R = {2, 3, 7, 9} হলে নিচের কোনটি এদের সম্ভাব্য সার্বিক সেট হবে?
সঠিক উত্তর: {x ∈ N : x < 10}
ব্যাখ্যা: P = {1, 2}, Q = {2, 4}, R = {2, 3, 7, 9} আলোচ্য সেটগুলোর সব উপাদান নিয়ে গঠিত সেট = {1, 2, 3, 4, 7, 9}
(ক) অপশনটি হলো- {1, 2, 3, 4, 5, 6, 7}। এতে 9 উপাদানটি না থাকায় এটি সঠিক উত্তর নয়।
(খ) অপশনটি হলো- {1, 2, 3, 4, 7, 10, 11}। এতেও 9 উপাদানটি নেই।
(গ) {x ∈ N : 0 < x < 9} = {1, 2, ... , 8} এতেও 9 উপাদানটি নেই।
(ঘ) {x ∈ N : x < 10} = {1, 2, ... , 9} এতে P, Q, R এর সকল উপাদান বিদ্যমান। এটাই সেটগুলোর সার্বিক সেট।