বিষয়: গণিত অধ্যায়: বৃত্ত

একটি চাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ 45° হলে, বৃত্তস্থ কোণ কত হবে?

ক. 180°
খ. 90°
গ. 45°
ঘ. 22 1/2°

সঠিক উত্তর: 22 1/2°

ব্যাখ্যা: আমরা জানি,
বৃত্তের একই চাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।
∴ কেন্দ্রস্থ কোণ = 2 × বৃত্তস্থ কোণ
বা, 1/2 × কেন্দ্রস্থ কোণ = বৃত্তস্থ কোণ
বা, 1/2 × 45° = বৃত্তস্থ কোণ
∴ বৃত্তস্থ কোণ = 22 1/2°
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ঘ)।

এসএসসি গণিত প্রস্তুতি

নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য গণিত বিষয়ের 'বৃত্ত' অধ্যায়ের এই বহুনির্বাচনি প্রশ্নটি (MCQ) অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর ও ব্যাখ্যার মাধ্যমে আপনার প্রস্তুতিকে আরও মজবুত করুন। বোর্ড পরীক্ষা ও টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল করতে এই ধরনের প্রশ্ন নিয়মিত প্র্যাকটিস করা প্রয়োজন।

এই অধ্যায়ের আরও প্রশ্ন সকল বিষয়ের অনুশীলন শুরু করো

Metiva SSC Preparation App

Google Play Store