বস্তু কোন অবস্থানের জন্য অবতল দর্পণ সৃষ্ট বিম্ব পর্দায় ফেলা যায় না?
সঠিক উত্তর: P ও F এর মাঝে
ব্যাখ্যা: যে বিম্বকে পর্দায় ফেলা যায় না তাকে অবাস্তব বিম্ব বলে। অবতল দর্পণে লক্ষ্যবস্তু যখন মেরু (P) ও প্রধান ফোকাসের (F) মাঝে থাকে, তখন বিম্বটি অবাস্তব হয়। ফলে এই অবস্থানে থাকা বস্তুর বিম্ব পর্দায় ফেলা যায় না।