-1/2x + y = -1 এবং x - 2y = 2 সমীকরণজোটটি—
i. সমঞ্জস
ii. পরস্পর নির্ভরশীল
iii. একটি মাত্র সমাধান আছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: i ও ii
ব্যাখ্যা: দেওয়া আছে, -1/2x + y = -1 ...... (i)
x - 2y = 2 ...... (ii)
সহগ ও ধ্রুবকের তুলনা, (-1/2)/1 = 1/-2 = -1/2
বা, -1/2 = -1/2 = -1/2
আমরা জানি, a₁/a₂ = b₁/b₂ = c₁/c₂ হলে, সমীকরণজোটটি সমঞ্জস, নির্ভরশীল এবং এর অসংখ্য সমাধান আছে।
এসএসসি গণিত প্রস্তুতি
নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য গণিত বিষয়ের 'দুই চলকবিশিষ্ট সরল সহসমীকরণ' অধ্যায়ের এই বহুনির্বাচনি প্রশ্নটি (MCQ) অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর ও ব্যাখ্যার মাধ্যমে আপনার প্রস্তুতিকে আরও মজবুত করুন। বোর্ড পরীক্ষা ও টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল করতে এই ধরনের প্রশ্ন নিয়মিত প্র্যাকটিস করা প্রয়োজন।