একটি বন্দুক থেকে গুলি ছোড়া হলে, কোন ঘটনাটি সঠিক?
ক. গুলিটির গতিশক্তি বন্দুকের গতিশক্তি অপেক্ষা বেশি হয়
খ. গুলিটির ত্বরণ বন্দুকের ত্বরণ অপেক্ষা কম
গ. গুলিটির ভরবেগ বন্দুকের ভরবেগ অপেক্ষা বেশি
ঘ. বন্দুকের ক্রিয়াবল গুলির প্রতিক্রিয়া বল অপেক্ষা কম
সঠিক উত্তর: গুলিটির গতিশক্তি বন্দুকের গতিশক্তি অপেক্ষা বেশি হয়
ব্যাখ্যা: আমরা জানি, গতিশক্তি, T = p² / 2m
ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে গুলির ভরবেগ এবং বন্দুকের ভরবেগ সমান হবে।
লির গতিশক্তি, T₁ = p² / 2m₁ এবং বন্দুকের গতিশক্তি, T₂ = p² / 2m₂
যেহেতু m₁ < m₂ (কারন গুলির ভর বন্দুকের ভর থেকে কম), তাই T₁ > T₂।
অর্থাৎ গুলির গতিশক্তি বন্দুকের গতিশক্তি অপেক্ষা বেশি।
এসএসসি পদার্থবিজ্ঞান প্রস্তুতি
নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য পদার্থবিজ্ঞান বিষয়ের 'কাজ, ক্ষমতা ও শক্তি' অধ্যায়ের এই বহুনির্বাচনি প্রশ্নটি (MCQ) অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর ও ব্যাখ্যার মাধ্যমে আপনার প্রস্তুতিকে আরও মজবুত করুন। বোর্ড পরীক্ষা ও টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল করতে এই ধরনের প্রশ্ন নিয়মিত প্র্যাকটিস করা প্রয়োজন।