- 300° কোণটি কোন চতুর্ভাগে থাকবে?
সঠিক উত্তর: প্রথম
ব্যাখ্যা: - 300°
= - 270° - 30°
= - 3 × 90° - 30°
- 300° কোণটি ঋণাত্মক কোণ। তাই এটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে এবং এ ঘূর্ণনের পরিমাণ 3 সমকোণ অপেক্ষা 30° বেশি হবে। তাই ঘড়ির কাঁটার দিকে 3 সমকোণ অপেক্ষা 30° আরও বেশি ঘুরে এটি প্রথম চতুর্ভাগে অবস্থান করবে।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ক)।