একটি লঞ্চে যাত্রীসংখ্যা 50 জন। মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ। ডেকের ভাড়া মাথাপিছু 40 টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি 2400 টাকা হলে, কেবিনের যাত্রীসংখ্যা কত জন?
সঠিক উত্তর: 10
ব্যাখ্যা: মনে করি, কেবিনের যাত্রী সংখ্যা x
∴ ডেকের যাত্রী সংখ্যা (50 - x)
ডেকের মাথাপিছু ভাড়া 40 টাকা
∴ কেবিনের মাথাপিছু ভাড়া 40 × 2 = 80 টাকা
শর্তমতে,
80x + 40(50 - x) = 2400
বা, 80x + 2000 - 40x = 2400
বা, 80x - 40x = 2400 - 2000 [পক্ষান্তর করে]
বা, 40x = 400
∴ x = 10
অতএব, কেবিনের যাত্রী সংখ্যা 10 জন।