একটি ত্রিভুজকে অপর একটি ত্রিভুজের ওপর স্থাপন করলে যদি ত্রিভুজ দুটি সর্বতোভাবে মিলে যায় তবে - i. ত্রিভুজ দুটি সর্বসম ii. ত্রিভুজ দুটির অনুরূপ বাহু সমান iii. অনুরূপ কোণ সমান নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: দুটি ত্রিভুজ সর্বসম হতে হলে-
i. অনুরূপ বাহুগুলো সমান হতে হবে ও
ii. অনুরূপ কোণগুলো সমান হতে হবে।
এরূপ ক্ষেত্রে একটি ত্রিভুজকে আরেকটির ওপর স্থাপন করলে ত্রিভুজ দুটি সর্বতোভাবে মিলে যায়।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ঘ) i, ii ও iii।