১৩, ১১, ৮, ৯, ১৫, ৫ উপাত্তগুলোর মধ্যক কত?
সঠিক উত্তর: ১০
ব্যাখ্যা: উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই: ৫, ৮, ৯, ১১, ১৩, ১৫।
এখানে পদসংখ্যা n = ৬, যা একটি জোড় সংখ্যা।
জোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যক = { (n/২) তম পদ + (n/২ + ১) তম পদ } / ২
= { (৬/২) তম পদ + (৬/২ + ১) তম পদ } / ২
= (৩ তম পদ + ৪ তম পদ) / ২
= (৯ + ১১) / ২
= ২০ / ২
= ১০। অতএব, মধ্যক ১০।