∠A = x° এবং ∠B হলো ∠A এর পূরক কোণ। ∠B = ?
সঠিক উত্তর: 90° - x°
ব্যাখ্যা: পূরক কোণ: দুইটি কোণের পরিমাপের যোগফল এক সমকোণ হলে কোণ দুইটি একটি অপরটির পূরক কোণ।
এখানে, ∠A ও ∠B পরস্পর পূরক কোণ।
∴ ∠A + ∠B = 90°
বা, ∠B = 90° - ∠A
বা, ∠B = 90° - x° [∵ ∠A = x°]