একটি গাড়ি 7 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে 44 মিটার ঘুরতে 10 N বল প্রয়োগ করা হলে সম্পন্ন কাজের পরিমাণ কত? [π = 22/7]
সঠিক উত্তর: 0 জুল
ব্যাখ্যা: দেওয়া আছে, প্রয়োগকৃত বল, F = 10 N
বৃত্তাকার পথের ব্যাসার্ধ, r = 7m
সুতরাং, বৃত্তাকার পথের পরিধি = 2πr = 2 × 22/7 × 7 = 44 m
যেহেতু গাড়িটি বৃত্তাকার পথে 44 m বা বৃত্তের পরিধির সমান পথ অতিক্রম করে তাই গাড়িটি তার প্রাথমিক অবস্থানে ফিরে আসবে।
অর্থাৎ গাড়িটির সরণ, s = 0 m
আমরা জানি, কাজ = বল × সরণ = 10 × 0 = 0 জুল